মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে? পবিত্র কাবার বার্ষিক গোসল সম্পন্ন ধর্মীয় স্থাপনা উচ্ছেদ: আইনি লড়াইয়ের ঘোষণা জমিয়তে উলামায়ে হিন্দের বৃহত্তর ঢাকা জেলার নূরানী শিক্ষকদের ষান্মাসিক জোড় বুধবার উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটি টাকার মডেল মসজিদে ফাটল কাতারে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের

মিরপুর দারুস সালাম থানা জমিয়তের পরিচিতি সভা ও মাসিক বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত মিরপুর দারুস সালাম থানা শাখার উদ্যোগে পরিচিতি সভা ও মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জুলাই ২০২৬ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করার লক্ষ্যে রোববার (২৮ জুন) বাদ এশা জামিয়া ইসলামিয়া ইলমুল ইলাহী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দারুস সালাম থানা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন হোসাইনী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

অতিথির বক্তব্যে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সর্বাত্মকভাবে সফল করতে সকল দায়িত্বশীল নেতাকর্মীর প্রতি আন্তরিক আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন দারুস সালাম থানা শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ানুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা কারী বেলাল হোসাইন, শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল কামাল, দপ্তর সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা শিহাবুদ্দীন, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা বেলালসহ থানা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং থানা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ