মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে? পবিত্র কাবার বার্ষিক গোসল সম্পন্ন ধর্মীয় স্থাপনা উচ্ছেদ: আইনি লড়াইয়ের ঘোষণা জমিয়তে উলামায়ে হিন্দের বৃহত্তর ঢাকা জেলার নূরানী শিক্ষকদের ষান্মাসিক জোড় বুধবার উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটি টাকার মডেল মসজিদে ফাটল কাতারে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের

বিকেএম যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা গতকাল রোববার (২৮ জুন) যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরুণা মাদরাসার নায়েবে সদর মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী, যুক্তরাজ্য সফররত কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন কাসেমী, সহ-সভাপতি হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন, বিশিষ্ট মিডিয়াব্যক্তিত্ব ও সহ-সভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, সহ-সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ-সভাপতি মাওলানা শায়খ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন এবং নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় যুক্তরাজ্য শাখার সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে— লন্ডন, বার্মিংহাম ও লিডস—এই তিনটি জোনে দায়িত্বশীলদের অংশগ্রহণে তারবিয়াতী মাহফিলের আয়োজন, সকল শাখার জনশক্তিদের নিয়ে শিক্ষা সফরের ব্যবস্থা, কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরতে বিভিন্ন শহর ও শাখায় সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে একটি সমাবেশের আয়োজন।

সভায় বক্তারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দাওয়াতি ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ