শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যে তিন ভুলের কারণে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্মার্টফোনের ব্যবহার দিনদিন বাড়ছে। কারণ আগে মোবাইল ফোন ছিল শুধু কথা বলার জন্য। আর এখন মোবাইল ফোনের মধ্যে সব আছে। বর্তমান তরুণরা স্মার্টফোনের মাধ্যমে কথা বলার চেয়ে ইন্টারনেট বেশি ব্যবহার করেন। কিশোর-কিশোরী থেকে শুরু করে সব বয়সের মানুষের হাতেই এখন স্মার্টফোন দেখা যায়।

স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এর ব্যাটারি। ব্যবহারকারীদের সাধারণ কিছু ভুলের কারণে স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। এসব ভুলের বেশিরভাগই খুব সাধারণ এবং অনেকেই তা না জেনে করে থাকেন। ফলে পুরো চার্জ দেয়ার পরও দ্রুত স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায়। কখনো কখনো আবার ব্যাটারির স্থায়িত্বে দীর্ঘমেয়াদে ক্ষতি করে। 

জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম দ্য সান ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি ভুলের কথা উল্লেখ করা হয়েছে। যে পরামর্শগুলো মূলত গুগল থেকে দেয়া। চলুন দেখে নেই তিনটি সাধারণ ভুল কোনগুলো- 

স্মার্টফোনের সেটিংস নির্ধারণে সতর্ক না থাকা: স্মার্টফোনের কিছু সেটিংসের কারণে প্রায় অতিরিক্ত চার্জ ক্ষয় হয়। তাই ব্যাটারির ওপর চাপ কমাতে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস নির্ধারণে সতর্ক হতে পারেন। ফোনের ডিসপ্লের উজ্জ্বলতা ও আওয়াজ (সাউন্ড ভলিউম) কম রাখলে ব্যাটারির ওপর কম চাপ পড়ে। আপাতদৃষ্টিতে এগুলোর সেটিংস পরিবর্তন খুবই সাধারণ মনে হলেও এগুলো ব্যাটারির চার্জের দীর্ঘস্থায়িত্ব বাড়াতে সাহায্য করে।

ফোনের সঙ্গে পাওয়া পাওয়ার অ্যাডাপটার ব্যবহার না করা: স্মার্টফোনের সঙ্গে দেয়া আসল পাওয়ার অ্যাডাপটার বা চার্জার ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। বিকল্প চার্জার ব্যবহার করলে ব্যাটারির দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে।

সাধারণ কিছু কাজে অসাবধানতা: অনেকেই স্মার্টফোনে হরহামেশা জিপিএস, হটস্পট, ব্লুটুথ চালু রাখেন। এসব চালু রাখার ফলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এমনকি ফোনে অস্বাভাবিক ভিডিও স্ট্রিমিং করা ও গেমস খেলার জন্যও ব্যাটারির ওপর দীর্ঘমেয়াদে প্রভাব পড়ে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ