শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফোনের গতি বাড়াতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুরোনো ফোন তো বটেই নতুন ফোনেও এই সমস্যায় পড়েন অনেকেই। ফোন স্লো হয়ে যাওয়া। ফোন আপডেট না করা, অনেক পুরোনো অ্যাপ বা ফাইল জমে যাওয়া, স্টোরেজ কমে যাওয়াসহ নানান কারণে ফোন স্লো হয়ে যেতে পারে। তবে আপনার ফোনের সেটিংসে কিছু বদল এনেই ফোনের গতি বাড়াতে পারেবেন।

দেখে নিন কী করবেন-

রিস্টার্ট করুন: অনেক সময় ফোনের বড় সমস্যাগুলোও রিস্টার্ট দিয়ে ঠিক করা যায়। সুতরাং, যদি কারও ফোনে স্ক্রিন আটকে যায় বা হ্যাকিংয়ের সমস্যা খুব বেশি না ঘটে, তবে এটি রিস্টার্ট করে ঠিক করা সম্ভব।

ফোন আপডেট করুন: গুগল তার সাপোর্ট পেজে বলেছে, এমন ক্ষেত্রে ফোনের সমস্যা সমাধান করতে হবে। এতে প্রথমে অ্যান্ড্রয়েড আপডেট দেখতে হবে। এটি তখন ঘটে যে আমাদের ফোনে সর্বশেষ সফটওয়্যার আপডেট ইনস্টল করা নেই এবং ফোনটি পুরোনো আপডেটে কাজ করে। এই কারণে ফোন হ্যাং হয়ে যাওয়ার সমস্যা শুরু হয়।

স্টোরেজ খালি করুন: ফোন অনেকসময় স্টোরেজ কমে গেলে হ্যাং হয়ে যায়। এজন্য স্টোরেজ চেক করতে হবে এবং জায়গা খালি করতে হবে।

অ্যাপ আপডেট: ফোনের সব কাজ শুধু অ্যাপের সাহায্যে করা হয়। তাই অ্যাপের আপডেট চেক করা জরুরি। অনেক সময় অ্যাপ আপ টু ডেট না থাকলেও হ্যাং হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। যে অ্যাপটি ব্যবহার করা হচ্ছে না, সেটি বন্ধ করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপটিও বন্ধ করা উচিত।

ফোন রিসেট দিন: এই সব কিছু চেষ্টা করার পরেও যদি ফোন কাজ না করে, তবে ফোনের ফ্যাক্টরি রিসেট করতে হতে পারে। যদি মনে হয় যে সমস্যাটি এখনও রয়ে গিয়েছে, তবে এটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ