শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বর্তমানে অধিকাংশ বাড়িতে ফ্রিজ রয়েছে। বাড়িতে ফ্রিজ থাকলে যেমন অনেক সুবিধা হয়, আবার তা পরিচর্যা করতে ততই ঝামেলা পোহাতে হয়। ফ্রিজের এই ঝামেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত বরফ জমে যাওয়া। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা দূরহ হয়ে পড়ে।

অতিরিক্ত বরফ জমার কারণ

আপনার ফ্রিজটিতে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তবে তা অতিরিক্ত বরফ জমার কারণ হয়ে দাঁড়ায়। অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন। যদি না থাকে তবে তা ইনস্টল করুন।

সঠিক স্থানে ফ্রিজ রাখা

ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভাল না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।

১. যে কোনো ফ্রিজের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তাই ফ্রিজে অতিরিক্ত চাপাচাপি করে জিনিসপত্র রাখবেন না।

২. অনেক সময় কাজের ব্যস্ততার কারণে ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না। তাই ফ্রিজ খোলার পর দরজা ভালোভাবে বন্ধ করেছেন কি না নিশ্চিত করুন। সঠিক ব্যবহার না হলেই ফ্রিজে যান্ত্রিক ত্রুটি দেখা দিবে এটাই স্বাভাবিক। নিয়মিত ফ্রিজ পরিষ্কার করুন।  

জমা বরফ পরিষ্কারের সহজ উপায়

– ফ্রিজটিতে যেহেতু প্রচুর বরফ জমেছে তাই এর পাওয়ারটি আনপ্লাগ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যাতে বরফগুলো কিছুটা নমনীয় হয়। কিছু গরম জল স্প্রে করতে পারেন।

– এরপর ফ্রিজ থেকে অনেক পানি বের হবে। তাই ফোম অথবা পুরানো কাপড় দিয়ে ফ্রিজের চারপাশ ঘিরে ফেলতে হবে। এতে কাজটা অনেক সহজ হবে। 

– এই পানি অনেক সময় দূর্গন্ধযুক্ত হয়। তাই মাস্ক ও গ্লাভস পরে কাজে করা ভালো। খুব বেশি সময় নেওয়া যাবে না, দ্রুতই বরফগুলো ফেলতে হবে।

– পরিষ্কার করা হয়ে গেলে যতদূর সম্ভব ভিতরটা একেবারে মুছে শুকনো করে ফেলতে হবে।

– এবার খালি অবস্থায়ই ফ্রিজটি প্লাগ ইন করে চালু করতে হবে। চালু করার ৩০ মিনিট পর আস্তে আস্তে জিনিসপত্র রাখতে শুরু করতে হবে।

সূত্র : দ্য ইন্ডিয়ান টাইমস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ