শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নকল অ্যাপ চিনবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভুয়া অ্যাপের মাধ্যমে স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি অনেক সময় অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। তাই অ্যাপ ডাউনলোডের বিষয়ে সতর্ক থাকতে হবে। অ্যাপটি আসল নাকি ভুয়া তা যাচাই করে ডাউনলোড করতে হবে।

ভুয়া অ্যাপ চেনার উপায়

১. গুগল প্লে স্টোরে অ্যাপটির বিষয়ে সব কিছু পড়ে ও জেনে নিন। অ্যাপ রিভিউ এবং রেটিং পড়ুন। যেকোনো বৈধ অ্যাপে সাধারণত ভালো রিভিউ এবং বেশি রেটিং থাকে। 

২. ডাউনলোডের সংখ্যা দেখেও অ্যাপটি সম্পর্কে বুঝতে পারবেন। যদি একটি অ্যাপ বেশি ডাউনলোড করা হয়ে থাকে, তবে তা ভুয়া হওয়ার সম্ভাবনা কম। 

৩. যখন একটি অ্যাপ ইনস্টল করেন, তখন এটি আপনার ডিভাইসে কিছু ফিচার অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট অনুমতি চাইবে। যদি কোনো  ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস চায়, সেক্ষেত্রে সতর্ক হতে হবে।

৪. অ্যাপটির অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোরের বাইরে ওয়েব ভার্সন আছে কি না তা দেখে নিন। 

৫. কিছু জনপ্রিয় অ্যাপের নকল বা ক্লোন ভার্সন থাকতে পারে। তাই ডাউনলোড করার আগে দেখে নিন, আপনি অফিশিয়াল ডেভেলপার থেকে অ্যাপটি ডাউনলোড করছেন কি না।

৬. গুগল প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করুন। অজানা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ