বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

৫ মে শাপলা গণহত্যার বিচার দাবি আলেমদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মধ্যে 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবিতে  আজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

মানববন্ধনটি অনুষ্ঠিত হবে বিকাল ৪টা থেকে, এবং ডকুমেন্টারি প্রদর্শন শুরু হবে সন্ধ্যা ৭টায়। দুটি কর্মসূচিই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মূল ফটকের সামনে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো— ৫ মে শাপলা চত্বরে নিহত সব নিরীহ নাগরিক এবং ইসলামপন্থীদের হত্যার সুষ্ঠু বিচার দাবি করা ও জনমত গড়ে তোলা।

এ আয়োজনে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ