শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে ময়মনসিংহ সিটি করপোরেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

উবায়দুল্লাহ সাআদ, ময়মনসিংহ থেকে  ||

মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কুরআন, কেরাত/হদর ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এই কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করবে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। আগামী ২১ মে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গতকাল সোমবার (২৭ এপ্রিল) সিটি করপোরেশনের মিলনায়তনে আলেম-উলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

সভায় উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম ময়মনসিংহের মুহতামিম মাওলানা মুহাম্মাদ, নাসিরাবাদ কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম, টিচার্স ট্রেনিং কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গোলাম মাওলা ভূইয়া, ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুর রহমানসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম, পরিচালক, ইমাম-খতিব ও আলেম উলামা।

সভায় সিদ্ধান্ত হয়, যারা এ প্রতিযোগিতায় অংশ নেবেন তাদের ১২ মে’র মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ফরমে প্রতিযোগীর নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জন্ম নিবন্ধন ও যোগাযোগের নাম্বার উল্লেখ করতে হবে। ফরম ফিলআপ করে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১নং রুমে তথ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

এ প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান যারা অর্জন করবেন তাদের পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ১০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৬ হাজার টাকা এবং ৫ম পুরস্কার হিসেবে দেওয়া হবে ৪ হাজার টাকা।

আগ্রহীরা বিস্তারিত জানতে : 01915416814, 01717042484, 01918573928, 01882112319 নাম্বারে কল করতে পারেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ