বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

আস-সুন্নাহয় ইসলামিক স্কলার শায়খ আব্দুল কাইয়ূমের নাসিহা প্রোগ্রাম শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইউরোপের প্রখ্যাত ইসলামিক স্কলার ও যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের খতিব শায়খ আব্দুল কাইয়ূম ঢাকায় আসছেন। তাঁকে নিয়ে রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে আত্মশুদ্ধিমূলক সেমিনার ‘নাসিহা প্রোগ্রাম ২০২৬’।

আগামী ১৪ নভেম্বর শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমা সমাজে ইসলামের দাওয়াত ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে আসছেন শায়খ আব্দুল কাইয়ূম। তাঁর সংযত ও প্রজ্ঞাপূর্ণ আলোচনা বহু মানুষের চিন্তা-চেতনায় প্রভাব ফেলেছে। সমকালীন জীবনের নানা সংকট ও টানাপোড়েনে ইসলামের আলোকে সঠিক দিকনির্দেশনা এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য।

সেমিনারে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ ৫০০ জন অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহীদের নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত ৫০০ জনকে এসএমএসের মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি জানানো হবে।

আগ্রহীরা https://asf.sh/NasihaProgram লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়াম, প্লট ৬২, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা-১২১২-তে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০৯৬১০-০০১০৮৯ নম্বরে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ