বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক   

রাজধানী ঢাকার আফতাবনগরে আত্মশুদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষ্যে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়েছে। আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা, আফতাবনগর মাদরাসার উদ্যোগে আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জানেশীনে ফিদায়ে মিল্লাত ও আওলাদে রাসূল হযরত মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী দা.বা.। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য। বৃহস্পতিবার বাদ মাগরিব তিনি প্রধান অতিথির বক্তব্য ও নসিহত পেশ করবেন।

ইজতেমায় আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন আল্লামা আবদুল হামীদ, পীর সাহেব মধুপুর, ড. মাওলানা মুশতাক আহমদ খলিফা, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা হারুন অর রশিদ এবং মাওলানা রেজাউল করিম আবরার। 

ইজতেমায় সভাপতিত্ব করবেন ফিদায়ে মিল্লাত ও আওলাদে রাসূল সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী দা.বা.-এর সুযোগ্য খলিফা মুফতী মোহাম্মদ আলী। তিনি আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাসচিব।

বুধবার বাদ মাগরিব ইজতেমা শুরু হবে এবং শুক্রবার বাদ ইশা আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। 

অনুষ্ঠানটি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের দ্বীনপ্রিয় মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ