সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

গাজায় সবচেয়ে শক্তিশালী বিমান হামলা চালাল ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক রুশদি আব্দুআলোফ জানিয়েছেন, ৭ অক্টোবর যুদ্ধ বাধার পর গতকাল রোববার গাজায় সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

তিনি জানিয়েছেন, ইসরায়েলি বিমানবাহিনী উত্তর-পশ্চিম গাজা, সমুদ্র সৈকত শরণার্থী ক্যাম্প— যা শাতি ক্যাম্প নামে পরিচিত— সেখানে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে। এর আগে গাজায় তীব্র বোমা হামলা চালানোর কথা জানিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা প্রচণ্ড শক্তি দিয়ে হামলা চালাচ্ছি। আজ রাত এবং প্রতিদিন। আজ রাতে প্রচণ্ড হামলা হয়েছে।গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলার দাবি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস প্রধানের বৈঠক

রোববারের হামলার আগে আবারও গাজায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় দখলদার ইসরায়েল। ফলে গাজায় এখন কি হচ্ছে সে ব্যাপারে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ধারণা করা হচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা গাজার প্রাণকেন্দ্র গাজা সিটির ভেতর প্রবেশ করছে। আর সেনারা যেন ট্যাংক নিয়ে কোনো বাধা ছাড়াই গাজা সিটির ভেতর ঢুকতে পারে— সেই ব্যবস্থা করতে বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবার ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে গাজায় স্থল হামলা শুরু করে ইসরায়েল। সেনারা গাজায় ঢোকার আগ মুহূর্তে সেদিন রাতে তীব্র বোমা হামলা চালানো হয়েছিল।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ