সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

এবার ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নেপালে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লিও। সোমবার বিকেলের দিকে নেপালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপে ওঠে প্রতিবেশী ভারতের নয়াদিল্লি ও এর আশপাশের কয়েকটি এলাকা।

ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে দিল্লির রাস্তায় নেমে আসতে দেখা গেলেও এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৬ মিনিটের দিকে নেপালের পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁঁপে ওঠে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে। গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবারের ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ ​​কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ