মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিয়ানমার-চীনে শক্তিশালী ভূমিকম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এছাড়া কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এই কম্পন অনুভূত হয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ ​​কিলোমিটার (৬.২১ মাইল)।

অন্যদিকে এপি বলেছে, শুক্রবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের পূর্বাঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলেছে, ৫.৭ মাত্রার এই ভূমিকম্পটি শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।
অবশ্য ভূমিকম্পের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও বিবরণ পাওয়া যায়নি। আর এই এলাকাটি চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ