মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দক্ষিণ গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের দক্ষিণের দিকে সরে যেতে সতর্কতা জারির মধ্যেই শনিবার ইসরায়েলি বাহিনী এ হামলা চালালো। খবর এনডিটিভির। 

এর আগে, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস এলাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে উপর থেকে লিফলেট ফেলে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন সহযোগী মার্ক রেগেভ এমএসএনবিসিকে বলেছেন, ‘আমরা লোকেদেরকে স্থানান্তর করতে বলছি। আমি জানি তাদের অনেকের জন্য এটা সহজ নয়, কিন্তু আমরা বেসামরিক লোকদের ক্রসফায়ারে মধ্য দেখতে চাই না।’

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, শনিবার রাতে খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় একটি বহুতল ব্লকের দুটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, উত্তরে কয়েক কিলোমিটার (মাইল) দূরে দেইর আল-বালাহতে একটি বাড়িতে বিমান থেকে বোমা হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়।

তবে এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েল সেনাবাহিনী গাজার বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরে কয়েক লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজা উপত্যকায় চলে গেছে। 

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। ইসরায়েলের হামলায় হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ, গির্জা— কিছুই বাদ যাচ্ছে না। ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩২ হাজার মানুষ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ