শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসরায়েলি জাহাজ আটক করেছে হুতি বিদ্রোহীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি কার্গো জাহাজ জব্দ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে হুতি জাহাজ জব্দের ঘটনা পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ২০১৫ সাল থেকে তারা সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের সাথে যুদ্ধ করছে।


হুতি আন্দোলনের হাতে রয়েছে হাজার হাজার যোদ্ধা, বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন। হুথিরা উত্তর ইয়েমেন ও লোহিত সাগরের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ করছে।


চলতি সপ্তাহে হুতি বিদ্রোহী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের যোদ্ধারা জায়নবাদী ইসরায়েলের ওপর আরও হামলা চালাবে এবং তারা লোহিত সাগর ও বাবেল মান্দেব প্রণালীতে ইসরায়েলের জাহাজ টার্গেট করবে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে এই হুমকি দেয় হুথিরা।


ওই হুঁশিয়ারির দুদিন পরই লোহিত সাগরে ইসরায়েলি কার্গো জাহাজ আটক করেছে হুথি যোদ্ধারা। বাহামার পতাকাবাহী গ্যালাক্সি লিডার নামে কার্গো জাহাজটির আংশিক মালিকানা ইসরায়েলি কোম্পানি রামি উঙ্গারের। একটি জাপানি কোম্পানি জাহাজটি পরিচালনা করে থাকে।


প্রতিবেদন মতে, সম্প্রতি জাহাজটি তুরস্কের একটি বন্দর থেকে যাত্রা করে ভারতে যাচ্ছিল। এরপর পথে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হাতে আটক হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ঘটনার ওপর নজর রাখছে।


মন্ত্রণালয় আরো জানায়, জাহাজটিতে ইউক্রেনীয়, বুলগেরীয়, ফিলিপিনো ও মেক্সিকানসহ বিভিন্ন দেশের ২৫ জন নাবিক রয়েছেন। তবে কোনো ইসরায়েলি নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং এটাকে ‘ইরানি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে।


সূত্র: আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ