শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল রাশিয়াসহ ৯১ দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতিসংঘে দখলকৃত  গোলান হাইটসের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পক্ষে একটি রেজুলেশন পাশ হয়েছে। এতে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে ৯১টি দেশ আর পক্ষে ভোট দিয়েছে ৮ দেশ। বিরুদ্ধে ভোট দেয়া দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল ও সৌদি আরব। অপরদিকে ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়া দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ভোটে অনুপস্থিত ছিল ৬২ দেশ।

ভোটের জন্য ওই রেজুলেশনটি জাতিসংঘে উত্থাপন করে একটি গ্রুপ যাতে রয়েছে- আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও তিউনিশিয়া।

প্রস্তাবে আটটি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরায়েল এখনও পর্যন্ত ১৯৮১ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ নং প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা ইসরায়েলের সংযুক্তি বাতিল ও অকার্যকর ঘোষণা করে। তাছাড়া, ‘নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলকে ৪ জুন ১৯৬৭ সালের সমস্ত দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসার জন্য আরও একবার দাবি করা হয়েছে। কেননা গোলান অঞ্চলকে দখল করে রাখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার পথ আরও কঠিন করে রাখছে ইসরায়েল।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ