মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিহারের স্কুলেও হিজাবে নিষেধাজ্ঞা! ‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হিজাব বিতর্ক এবার ভারতের বিহার রাজ্যে। সেখানকার এক সরকারি স্কুলে ছাত্রীদের ক্লাসের ভিতরে হিজাব খুলতে বলায় স্কুল কর্তৃপক্ষকে তাদের পরিবারের সদস্যরা হুমকি দিল । রাজ্যের শেখপুরায় চাঞ্চল্য ছড়াল এমন ঘটনায়।

জানা যাচ্ছে, উৎক্রমিত মধ্য বিদ্যালয়ের অধ্যক্ষ এই ঘটনায় অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন। জেলার শিক্ষা আধিকারিক ওমপ্রকাশ সিং জানিয়েছেন, গত ২৯ নভেম্বর এই ঘটনা ঘটেছে। ঠিক কী হয়েছিল? ওমপ্রকাশের কথায়, ‘স্কুলের শিক্ষকরা মুসলিম ছাত্রীদের হিজাব খুলতে বলেছিলেন ক্লাসরুমে। এর পরই তাদের অভিভাবকরা অধ্যক্ষকে জানিয়ে দেন, যদি হিজাব পরতে না দেয়া হয় তাহলে তারা স্কুলই চলতে দেবেন না!’

এই ধরনের হুমকিকে যে ভালো ভাবে নেয়া হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তাও জানিয়েছেন ওমপ্রকাশ। শিগগিরি স্কুলটি পরিদর্শনে যাবেন ব্লক শিক্ষা আধিকারিক। তিনি তদন্ত করে রিপোর্ট জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এ ধরনের কোনও আচরণ যে বরদাস্ত করা হবে না তা জানিয়ে ওমপ্রকাশ বলেছেন, ‘ক্লাসে কোনও ধরনের পর্দা পরিধানের অনুমতি দেয়া হবে না। যদি এই কারণে নিরাপত্তায় বিঘ্ন ঘটানো হয় তাহলে আইনি পথে যেতে হবে।’

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ