মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তেল আবিবে আঘাত হানল হামাসের ক্ষেপণাস্ত্র, ব্যাপক ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের তেল আবিবে আঘাত হানল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলের ঘনিষ্ঠ সূত্রের বরাত আল-মায়াদিন টিভি চ্যানেল সোমবার এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের নিক্ষেপ করা অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ তেল আবিবে আঘাত হেনেছে। তেল আবিবের হোলোন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হোলোন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন আহত হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরেছে।


ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তেল আবিবের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে।

সোমবার গাজা থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র তেল আবিবে ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

গাজায় ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত থাকলেও প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সূত্র: প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ