মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এখন আর গাজার ওইসব টানেলে কোনও জিম্মি নেই: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যেসব টানেলে পানি ঢোকাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী, এখন আর গাজার ওইসব টানেলে কোনও জিম্মি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজার কিছু টানেলে পাম্পের সাহায্যে সমুদ্রের ঢোকাতে শুরু করেছে ইসরায়েল। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

জো বাইডেন বলেন, “আমি যতদূর শুনেছি, বর্তমানে এসব টানেলে কোনও জিম্মি নেই।”
তবে তার প্রশাসন বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলেও জানান তিনি।

বাইডেন বলেন, “টানেলে পানি ঢোকানোর ব্যাপারে, আমি এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারছি না। তবে এই টানেলগুলোর মধ্যে এখন আর কোনও জিম্মি নেই বলে আমি জেনেছি। কিন্তু আমি জানি না যে, এটি কতটা সত্য। তবে আমি জানি প্রতিটি বেসামরিক মানুষের মৃত্যুই চরম ট্র্যাজেডি।”

একজন মার্কিন কর্মকর্তা সিএনএন-কে বলেছেন, “সীমিত আকারে টানেলে পানি ঢোকানোর বিষয়টি তারা (ইসরায়েল) আমাদের জানিয়েছে। তারা অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষামূলকভাবে কাজটি করছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে কেবল ওই টানেলগুলোতে পানি ঢোকানো হচ্ছে যেগুলোতে কোনও জিম্মি নেই বলে তাদের বিশ্বাস।”

বাইডেন সংবাদ সম্মেলনে আরও বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলাপ হয়েছে। যতদূর সম্ভব বেসামরিক মানুষের জীবন রক্ষার দিকে মনোনিবেশ করার কথা জোর দিয়ে বলা হয়েছে।”

তিনি আরও বলেন,  “আমরা মনে হয় ইসরায়েলকে আমরা স্পষ্ট বার্তা দিতে পেরেছি। এবং তারা জানে যে, স্বাধীনতা এবং নিরপরাধ ফিলিস্তিনিদের নিরাপত্তা এখনও বড় উদ্বেগের বিষয়। তাই তারা যে পদক্ষেপ নিচ্ছে তা অবশ্যই নিরপরাধ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের আহত, খুন, হত্যার বিষয়টি এড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। সূত্র: সিএনএন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ