মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি হামলা, নিহত ৯০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রোববারের এ বিমান হামলা আল-বারাশ এবং আলওয়ান পরিবারের এক আবাসিক ব্লকে চালানো হয়েছে। 


নিহতদের মধ্যে নারী ও শিশুও আছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে অনেকে। আশংকা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ আছে। তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহত অনেক নারী ও শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু হাসপাতালগুলো ইতিমধ্যেই রোগী দিয়ে পূর্ণ হয়ে আছে।

তিনি ফোনে রয়টার্সকে বলেছেন,  আমাদের ধারণা ধ্বংসস্তূপের নিচে নিহতের সংখ্যা অনেক। কিন্তু সেসব লাশ উদ্ধার করার মতো পরিস্থিতিও নাই ইসরায়েলি বাহিনী অবিরাম তীব্র বোমা বর্ষণের কারণে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ