মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হুথিদের হামলা মোকাবিলায় লোহিত সাগরে নতুন বাহিনী পাঠাচ্ছে যেসব দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগরে ও ইসরায়েল অভিমুখী জাহাজে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে এবং অবরুদ্ধ ওই উপত্যকায় চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি, পানি ও ত্রাণ সরবরাহের দাবিতে এই হামলা চালিয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ভীষণ চাপে পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল।

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে লোহিত সাগরে পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোমবার দিবাগত রাতে বাহরাইনে এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে চালানো ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কয়েকটি দেশ মিলে নতুন এই বাহিনী গঠন করছে।