মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় নিরাপদ পানির অভাবে মারা যেতে পারে বিপুলসংখ্যক শিশু: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপদ পানির অভাবে মারা  যেতে পারে বিপুলসংখ্যক শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এই আশঙ্কা করেছেন।

তিনি বলেছেন, নিরাপদ পানির অভাবে গাজায় মারা যাবে বিপুল সংখ্যক শিশু। বেঁচে থাকার জন্য যতটুকু পানি প্রয়োজন, দক্ষিণ গাজার বাস্তুচ্যুত শিশুরা তা পাচ্ছে না। ফলে বঞ্চিত এসব শিশুর মধ্যে অনেকেই সামনের দিনগুলোতে মারা যাবে। রোগে ভুগবে। অনিরাপদ উৎস থেকে এসব শিশু এবং তাদের পরিবার পানি নিয়ে তা ব্যবহার করছে। এই পানি উচ্চ মাত্রায় লবণাক্ত এবং দূষিত। 

তিনি আরও বলেন, ডিসেম্বরের শুরুতে হাজার হাজার মানুষ ছুটে গিয়েছেন দক্ষিণের রাফা অঞ্চলে। এর অর্ধেকই শিশু। তাদের জন্য পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চরম মাত্রায় সংকটজনক অবস্থায়। সেখানে ৫ বছরের কম বয়সী শিশুরা ডায়রিয়ায় গড়ে প্রতি মাসে যে পরিমাণ মারা যায় পানির সঙ্কটের কারণে সেই গড় এখন ২০ গুণ বেশি। সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ