মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে হামাসকে ‘এক সপ্তাহের’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র এ গোষ্ঠী। তারা জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না।

গতকাল বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া মিসরে যান। সেখানে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে আলোচনা করেন তিনি।

হামাসের পলিটব্যুরোর সদস্য গাজী হামাদও গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানান, তারা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না। তার দাবি, অস্থায়ী বিরতির মাধ্যমে জিম্মিদের ছাড়িয়ে নিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও গণহত্যা চালানো শুরু করবে ।


তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা আগ্রাসন বন্ধ চাই। এখন যা হচ্ছে তা বড় বিপর্যয়।’

তিনি আরও বলেছেন, ‘কিছু মানুষ অস্থায়ী যুদ্ধবিরতি ও অস্থায়ীভাবে কয়েকদিন বা কয়েক সপ্তাহের জন্য লড়াই বন্ধের কথা ভাবছে। কিন্তু এটি হামাস ও ফিলিস্তিনিদের স্বার্থের সঙ্গে যায় না।’

‘ইসরায়েল জিম্মিদের (কার্ড) নিয়ে যাবে এবং এরপর তারা নতুন করে আমাদের মানুষদের বিরুদ্ধে গণহত্যা শুরু করবে- আমরা এই খেলা খেলব না’, যোগ করেন গাজী হামাদ।

হামাসের পলিটব্যুরোর এ সদস্য জানিয়েছেন, যুদ্ধ থামার পর তারা সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এরপর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের নিয়ে ‘বড় ছাড়’ দিতে প্রস্তুত আছেন তারা।

সূত্র: আলজাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ