মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

২৪ ঘন্টায় করোনায় আরো ৮০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫১১ জন। সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৭৩১ জন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩৫৬ জন।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮৩ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৪৭ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১৭৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। লিথুনিয়ায় আক্রান্ত হয়েছে ৯৮১ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ কোটি ২৫ হাজার ২৩৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৮ হাজার ৪৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ১২ লাখ ৯২ হাজার ৪৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ