মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ইসরায়েলি হামলায় গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা প্রায় ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মাঝেই গত ২৮ অক্টোবর থেকে উপত্যকায় স্থল হামলাও শুরু করে ইসরায়েলি বাহিনী। গত আড়াই মাসের এই যুদ্ধে ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছেন ৯৯ জন সাংবাদিক। 

উপত্যকার সরকারি জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতির তথ্যানুযায়ী, সর্বশেষ নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ খলিফা। তিনি উপত্যকার হামাসপন্থী টেলিভিশন চ্যানেল আল-আকসা টিভিতে কর্মরত ছিলেন। ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) গোলা বর্ষণে ঘর বাড়ি হারিয়ে স্ত্রী ও তিন সন্তানসহ গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন তিনি।
জনসংযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার নুসেইরাত শিবিরে অভিযান চালিয়েছে আইডিএফ। সেই অভিযানে সপরিবারে নিহত হয়েছেন খলিফা।

ইসরায়েলি আগ্রাসনে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও অপ্রাপ্ত বয়স্ক। এছাড়াও উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে আরও ৫২ হাজার ৫৮৬ জন। এখনও নিখোঁজ রয়েছে ৬ হাজার ৭০০ জন। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে। সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ