মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যার অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির জিজান প্রদেশে অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর গালফ নিউজে।

 

আর্থিক বিবাদের জের ধরে ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছেন বলে জানা গেছে। 

 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান ওই দুই ব্যক্তি। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন তারা।

 

এ ঘটনার পর ভারতীয় ওই নাগরিকের মরদেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন ওই দুই বাংলাদেশি। কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হন তারা। দীর্ঘ তদন্তের পর বাংলাদেশি ওই দুই প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। দেশটির আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন।

 

অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে সৌদির সুপ্রিম কোর্টে আপিল করেন। পরে সৌদি আরবের রাজকীয় আদালতের নির্দেশে তাদের চূড়ান্ত সাজা বহাল রাখা হয়।   তবে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ