বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ ও এবি পার্টিসহ নয়টি রাজনৈতিক দল। জোটের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে চলছে একের পর এক আলোচনা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় ছয়টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসেন। এসব দল হলো—গণঅধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চ।

সভায় শুধু আসন্ন জাতীয় নির্বাচন নয়, জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন—গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসূফ সেলিম।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি বলেন,

‘আমরা অনেক দিন ধরেই বিএনপি ও জামায়াতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি। এবার আবার সেই আলোচনা শুরু করেছি। যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউই বিএনপি বা জামায়াতের সঙ্গে নেই, তাই তৃতীয় শক্তি বা নতুন জোট গঠন সম্ভব কি না—তা নিয়েই আলোচনা করছি। আমরা আন্তরিক, জনগণও নতুন শক্তির আবির্ভাব চায়।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, ‘সরকার জুলাই সনদ ও গণভোট বিষয়ে ঐক্যবদ্ধ হতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিয়েছে। দলগুলোকেই এই দায়িত্ব নিতে হবে। সে কারণেই আমরা বসেছি—কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা করছি। কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং অন্য দলগুলোর সঙ্গেও কথা বলব।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ