মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভিসা ছাড়া তুরস্কে যেতে পারবেন যে ৬টি দেশের নাগরিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভিসা ছাড়াই এখন থেকে তুরস্কে যেতে পারবেন বিশ্বের ছয় দেশের নাগরিকরা। রোববার (২৩ ডিসেম্বর) তুরস্কের অফিসিয়াল গেজেটে এ সংক্রান্ত একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি প্রকাশ করা হয়েছে।

দেশগুলো হলো— যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সৌদি আরব এবং ওমান।

এই দেশের নাগরিকরা প্রতি ১৮০ দিনে তুরস্কে ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ২৩ ডিসেম্বর এ ডিক্রি জারি করেছেন। পরবর্তীতে এটি অফিসিয়াল গেজেটে প্রকাশ করা হয়েছে।

দেশটির বিদেশি ও আন্তর্জাতিক সুরক্ষা আইনের ১৮ নম্বর ধারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তুরস্কে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে যান। আরও বেশি পর্যটক টানতেই ছয়টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত সেবা চালু করা হয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ