মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

আফগানিস্তানে মাদরাসায় পড়ার সুযোগ পাচ্ছে সব বয়সী মেয়েরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই বছর আগে পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান সরকার। তারা ক্ষমতায় এসেই মেয়েদের জন্য পশ্চিমাদের তৈরি উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করে দেয়। তবে ধর্মীয় শিক্ষালয় মাদরাসায় সব বয়সী মেয়েদের পড়ার সুযোগ দিচ্ছে তাঁরা।  জাতিসংঘের বিশেষ দূত রোজা ওতুনবায়েভা এতথ্য জানিয়েছেন। তিনি নিরাপত্তা পরিষদ ও সাংবাদিকদের বলেছেন, মেয়েরা যে মাদরাসায় পড়তে পারছেন ‘সেটির অনেক অনেক প্রমাণ’ পাওয়া যাচ্ছে।

 

তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আহমেদ বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, সরকারি মাদরাসায় পড়ার জন্য মেয়েদের বয়সের ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। যেটি প্রয়োজন সেটি হলো— নির্দিষ্ট বয়স। স্কুলে পড়ার ক্ষেত্রে যেমন নির্দিষ্ট বয়স আছে, মাদরাসায় সেই একই নিয়ম আছে।

 

তিনি বলেছেন, ‘যদি ক্লাসের সঙ্গে বয়স না যায় এবং বয়স অনেক বেশি হয়, তখন তাকে পড়ার সুযোগ দেওয়া হয় না। স্কুলে যেমন নিয়ম আছে মাদরাসায় সেই একই নিয়ম আছে। জুনিয়স ক্লাসে বেশি বয়সী মেয়েদের পড়তে দেওয়া হয় না। কিন্তু বেসরকারি মাদরাসায় বয়সের ক্ষেত্রে সীমা নেই। সেখানে প্রাপ্ত বয়স্কসহ সব বয়সীরাই পড়তে পারে।’

আফগানিস্তানে প্রায় ২০ হাজার মাদরাসা রয়েছে। যার মধ্যে ১৩ হাজার সরকারি। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ