মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজার শরণার্থী শিবিরে কার্যক্রম ‘অব্যাহত’ রাখতে জাতিসংঘ প্রধানের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত গাজার শরণার্থী শিবিরে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার তিনি এ আহ্বান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনিরে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলায় ফিলিস্তিনে কাজ করা জাতিসংঘের ত্রাণ ও সহায়তা কার্যক্রম সংস্থার কিছু কর্মীর জড়িত থাকার অভিযোগ আনে ইসরায়েল।

এর জেরে গাজায় সংস্থাটির কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। এমনকী বেশ কয়েকটি দাতা দেশ তাদের তহবিল পাঠানো ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। এরপরই এই অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ প্রধান।

সংস্থাটির সংক্ষিপ্ত নাম উল্লেখ করে এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমি তাদের উদ্বেগ বুঝতে পারলেও ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম অব্যাহত রাখার নিশ্চয়তা দিতে গাজা শরণার্থী শিবিরে অর্থায়ন বন্ধ করে দেওয়া দেশগুলোর সরকারের প্রতি আমি জোরালো অনুরোধ জানাচ্ছি।

আমি নিজেই এমন অভিযোগে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ