মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

খালেদা জিয়ার জানাজায় রেড-গ্রিন-হোয়াইট জোন, কারা কোথায় থাকবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর-মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে— রেড, হোয়াইট ও গ্রিন জোন। এই তিন জোনকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এসব জোনে কারা অবস্থান নেবেন তাও নির্দিষ্ট করা হয়েছে। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সেখানে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। জানাজার স্থানকে তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে— রেড, হোয়াইট ও গ্রিন জোন। রেড জোনে থাকবেন গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তিরা। গ্রিন জোনে অবস্থান করবেন দলের শীর্ষ নেতাকর্মী এবং হোয়াইট জোনে জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ অবস্থান করবেন।

তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার দাফন প্রক্রিয়া চলাকালে পরিবারের সদস্যদের বাইরে অন্য কারো সেখানে অবস্থান করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। 

এদিকে এই সংগ্রামী আপসহীন নেত্রীকে চিরনিদ্রায় শায়িত করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হবেন তিনি।

প্রথমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার কথা ভাবা হয়েছিল।

কিন্তু বিশাল জনসমাগমের কথা বিবেচনা করে এখন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ