মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি)  দুপুরে জেলার চুনারুঘাট উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা, সুধীজ, স্থানীয় জনপ্রতিনিধ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০ থেকে ৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার অবসান হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমরা চাই আপনাদের এলাকায়  গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হোক।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ  ফারুক উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাজিদুল ইসলাম, চা বাগানেরব শ্রমিক নেতা স্বপন সাঁওতালসহ অনেকেই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ