এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদি বসতি গড়ার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী-এমপিরা।
রবিবার রাতে জেরুজালেমে একটি কনফারেন্স থেকে এই ঘোষণা দেন তারা। এতে যোগ দেন ডানপন্থী কয়েক হাজার ইসরায়েলি।
ওই সমাবেশে ইসরায়েল সরকারের ১২ জন মন্ত্রী ও জোটভুক্ত ১৫ জন এমপি প্রকাশ্যে এই ঘোষণা দেন।
তারা গাজাবাসীকে স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে অন্যত্র যাওয়ার আহ্বান জানান এবং হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হলে গাজার প্রাণকেন্দ্রে বসতি গড়ার ঘোষণা দেন।
এ সময় অতিডানপন্থী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে সমর্থকদের সঙ্গে নিয়ে নাচতে দেখা যায়।
ইসরায়েলি মন্ত্রী-এমপিদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই