মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মার্কিন সৈন্যের বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি ইরাকি গোষ্ঠীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি দিয়েছে সেদেশের একটি প্রতিরোধ আন্দোলন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ‘হরকত হিজবুল্লাহ আন-নুজাবার’ একজন কমান্ডার ‘নিউ আরব’ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন।

তিনি এমন সময় এই হুমকি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন।

 ওই কমান্ডার বলেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে দখলদার সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে যে আলোচনা শুরু হয়েছে তার কারণে মার্কিন সেনা অবস্থানে হামলা বন্ধ হবে না।

ওই প্রতিরোধ কমান্ডার আরও বলেন, “সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের দমিয়ে রাখতে পারবে না বরং মার্কিন সেনা সরিয়ে নেওয়ার গতি ত্বরান্বিত করতে তাদের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের হামলা অব্যাহত থাকবে।”

গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করার কারণে গত অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো। গত কয়েক সপ্তাহে সে হামলা তীব্রতর হয়েছে। 

রবিবার জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত তিন সেনা নিহত ও ৩৪ জন আহত হয়েছে। সূত্র: প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ