মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জর্ডানে ঘাঁটিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত, যা বলল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। 

জর্ডানে মার্কিন সামরিক চৌকিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে তেহরান।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা রবিবার রাতে সংবাদমাধ্যম ইরনাকে বলেছে, মার্কিন ঘাঁটিতে হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।

ইরাকে ইরান সমর্থিত কয়েকটি মিলিশিয়ার সমন্বয়ে গঠিত ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তারা রবিবার জর্ডান-সিরিয়া সীমান্তের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে জর্ডানে মার্কিন ঘাঁটির কাছে একটি শিবিরও রয়েছে।

এদিকে জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনাসদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ হামলার পেছনে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে—এমন অভিযোগ তুলে বাইডেন বলেছেন, ‘হামলার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। তবে আমরা জানি সিরিয়া ও ইরাকে তৎপর ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে বাইডেন বলেন, আজ আমেরিকার হৃদয় দুঃখভারাক্রান্ত। সঠিক সময়ে যুক্তরাষ্ট্রের পছন্দমতো উপায়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ