মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে সিদ্দিকুল্লাহ চৌধুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কেবিনেটমন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার নাতি নোমান আহমাদ।

জানা য়ায়, তিনি শনিবার সন্ধ্যায় ইজতেমা ময়দানে যাবেন এবং বিদেশি মেহমানখানায় অবস্থান করবেন।

শুক্রবার ( ২ ফেব্রুয়ারি ) তিনি তার অফিসিয়াল ফেসবুক লাইভে বলেন, আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের ওড়ান ( বিমান ) ধরব। বিশ্ব ইজতেমায় আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রায় চারদশক আগে দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করেছে এমন অনেক আলেম বাংলাদেশে আছে যারা আমার সম-সাময়িক। সেখানে তাদের সাথ সাক্ষাৎ এবং তাদের মাদরাসাগুলো পরিদর্শন করব।

তিনি বলেন, ইজতেমায় বাংলাদেশিদের আতিথিয়তা , আপ্যাà§