শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এই হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত ও ৭৬০ জন আহত হয়েছেন।

আল জাজিরার হানি মাহমুদ রিপোর্ট করেছেন, গুরুতর আহতদের অনেকেই উত্তর গাজার অপ্রতুল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছেন।

এদিকে বিশ্লেষক মারওয়ান বিসারা বলেছেন, গাজা সিটির কাছে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকদের ওপর হামলা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস। এই হামলার লক্ষ্য হামাসসহ সামরিক নেতাদের সমঝোতায় বাধ্য করা। এছাড়া রাজনৈতিক প্রয়োজনে ইসরায়েল যুদ্ধাপরাধকে পুঁজি করছে।

তিনি বলেন, এটি গণহত্যার উন্মোচন যা লাইভ টেলিভিশনে দেখা যাচ্ছে। এই যুদ্ধ জাতিগত নিধনের অভিযানে পরিণত হয়েছে। প্রথমে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশুদের ওপর হামলার ঘটনা গুনে দেখেছি।

এখন আমরা নিহতের সংখ্যা ৩০ হাজারে পৌঁছেছি এবং এই হামলা অব্যাহত রয়েছে। আমরা গণহত্যা নিয়ে কথা বলি কারণ স্পষ্টতই সেখানে একটি অস্তিত্ববাদী যুদ্ধ চলছে, এটি গাজার জনগণের বিরুদ্ধে একটি ইসরায়েলি যুদ্ধ যা একটি জিরো-সাম গেম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ