শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

মালদ্বীপ থেকে সেনা ফেরত আনছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে ভারত। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছ।

খবর অনুসারে, মালদ্বীপে  হালকা হেলিকপ্টার পরিচালনাকারী সামরিক কর্মীদের প্রতিস্থাপনের জন্য বেসামরিক প্রযুক্তি বিশেষজ্ঞের  প্রথম দল দেশটিতে পৌঁছেছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু  তার দেশ থেকে ১০ মার্চের ভেতর প্রথম দফায় ভারতীয় সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, মালদ্বীপে থাকা উন্নত হালকা হেলিকপ্টার পরিচালনাকারী কর্মীদের প্রতিস্থাপন করতে প্রথম কারিগরি দল মালদ্বীপে পৌঁছেছে। এখন এই কারিগরি টিম মালদ্বীপে ভারতের হালকা উড়োযান পরিচালনা করবে। 

ভারতীয় সেনা প্রত্যাহারের সমস্যা সমাধানের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কোর গ্রুপের দ্বিতীয় বৈঠকের পর মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ১০ মে-র মধ্যে দুই দফায় সব সেনা বদলি করবে ভারত। কোর গ্রুপের দ্বিতীয় বৈঠকটি ২ ফেব্রুয়ারি দিল্লিতে হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ