শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানির মৃত্যু হয়েছে। শনিবার হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে তার মৃত্যু হয়। ইরানের বার্তা সংস্থা ইরনা ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাশানি তেহরানের জুমার নামাজের অন্তর্বর্তীকালীন নেতা ছিলেন। এ ছাড়া তিনি দেশটির অ্যাসেম্বলির বিশেষজ্ঞ দলের সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে এ বিশেষজ্ঞ দলটি।

সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ কাশানি ১৯৩১ সালের ৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। এ হিসেবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

প্রবীণ এ নেতা তেহরানের শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়ের প্রধানও ছিলেন। তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে বিজয়ের পর বিভিন্ন ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ