শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

রমজানে বেসরকারি খাতে কর্মঘন্টা কমানোর উদ্যোগ আরব আমিরাতের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতের কর্মচারীদের জন্য রমজান মাসে কাজের সময় কমিয়ে দেওয়া হবে। স্থানীয় সময়  সোমবার দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই) এ ঘোষণা দিয়েছে। সারা দেশে বেসরকারি খাতের কর্মীরা সাধারণত দিনে আট থেকে নয় ঘন্টা কাজ করে থাকেন। তবে পবিত্র মাসে তাদের দৈনিক কাজের সময়সূচী থেকে দুই ঘন্টা কমিয়ে আনা হবে।

এক্স ( সাবেক টুইটার)-এ পোস্ট করা একটি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “রমজান মাস উপলক্ষে কাজের ধরন অনুসারে, কম্পানিগুলো রমজানে দৈনিক কাজের সময় কমিয়ে বা পরিবর্তন করতে পারে।”

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) অনুসারে, ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। দেশটির ‘ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (এফএএইচআর)’ ইতিমধ্যেই ফেডারেল কর্তৃপক্ষের কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসে কাজের সময় নির্ধারণ করে একটি ঘোষণা দিয়েছে।

পবিত্র রমজান মাসে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সব মন্ত্রণালয় এবং ফেডারেল সংস্থাগুলো কাজ করবে।

শুক্রবারে কাজের সময় থাকবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত থাকে। সূত্র: আল-অ্যারাবিয়া

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ