শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রোজা শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, চলতি বছরের প্রথম রোজা শুরু হবে আগামী ১২ মার্চ (মঙ্গলবার)।

অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইমামস কাউন্সিল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদের সঙ্গে আলোচনার পর রমজানের প্রথম দিন ঘোষণা করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

ভৌগলিক অবস্থানের কারণে দেশটির সিডনি শহরে রোববার (১০ মার্চ) সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে। ঠিক একই দিনে চাঁদ দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে। অপরদিকে পার্থে রোববার (১০ মার্চ) সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং একই দিনের সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে চাঁদ দেখা যাবে। সূর্যাস্ত এবং চাঁদ ওঠার ক্ষেত্রে এত কম সময়ের ব্যবধান রমজানের নতুন চাঁদ দেখার জন্য যথেষ্ট নয়।

তবে সোমবার (১১ মার্চ) সিডনিতে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এবং একই দিনে সূর্যাস্তের ৩৬ মিনিট পর চাঁদ দেখা যাবে। অপরদিকে পার্থে সোমবার (১১ মার্চ) সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং একই দিনের ৪১ মিনিট পর সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে চাঁদ দেখা যাবে। অর্থাৎ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের নতুন চাঁদ দেখার জন্য যে সময়ের প্রয়োজন তা ১১ তারিখে পরিস্থিতিতে যথেষ্ট বলা যায়।

এসব বিষয় বিবেচনা করেই দেশটিতে ফতোয়া কাউন্সিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে রমজানের প্রথম দিন ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা কবে তা জানা যাবে আজ। সৌদির চাঁদ দেখা কমিটি রোববার (১০ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করবে বলে জানা গেছে। যদি আজ রমজান মাসের চাঁদ দেখা যায় তবে আগামীকাল (১১ মার্চ) থেকেই দেশটিতে রমজান শুরু হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে সৌদিতে আগামী মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য দেশের সব মুসলিমকে আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। কোথাও চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।

সৌদির উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুসারে, রোববার (১০ মার্চ) শাবানের ২৯ তারিখ। স্থানীয় কর্তৃপক্ষ সৌদির বাসিন্দাদের অনুরোধ করেছেন যে, তারা খালি চোখে বা দূরবীনের সাহায্যে যদি চাঁদ দেখতে পান তবে সঙ্গে সঙ্গে তাদের কাছে সে খবর পৌঁছে দিতে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ