শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মঙ্গলবার থেকে যেসব দেশে পবিত্র রমজান শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই এবং মালয়েশিয়ায় আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটি ঘোষণা দিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান।

চাঁদ না দেখতে পাওয়ার ব্যাপারে ব্রুনাই বলেছে, “রাষ্ট্রের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।” অপরদিকে মালয়েশিয়া বলেছে, “রমজানের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি। ফলে আগামী মঙ্গলবার, ১২ মার্চ পবিত্র রমজান মাসের প্রথমদিন হবে।”

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছিল আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হবে। তবে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার অন্যান্য দেশে সোমবার থেকেই পবিত্র এ মাস শুরু হবে। জ্যোতির্বিদ্যার তথ্য অনুযায়ী, আজ রোববার আকাশে নতুন চাঁদের জন্ম হবে।

উত্তর আমেরিকার দেশগুলো যেহেতু জ্যোতির্বিদ্যার হিসাবকে আরবি মাস গণনার পদ্ধতি হিসেবে ব্যবহার করে। ফলে সেসব দেশে জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, রোববার সন্ধ্যার পর রমজান মাস শুরু হয়ে যাবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আজ পবিত্র এ মাসের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন বলে জানিয়েছে তারা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ