শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

পাকিস্তানের গোয়াদর বন্দরে হামলা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের গোয়াদর বন্দরে একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় গোয়াদর বন্দর কর্তৃপক্ষের ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আট সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

গোয়াদর বন্দর হলো চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রধান কেন্দ্রবিন্দু। সম্প্রতি নেওয়া পাকিস্তান সরকারের সবচেয়ে বড় প্রকল্প হলো এটি।

সাঈদ আহমেদ উমরানি নামে এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা গোয়াদর বন্দর কমপ্লেক্সে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সাথে প্রায় দুই ঘণ্টার লড়াই করেছেন। এরপর তারা নিহত হয়। এ ছাড়া এই লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত দুজন আহত হয়েছে। অপারেশন সম্পন্ন হয়েছে। কিন্তু ওই এলকায় এখানো তল্লাশি চলছে।

গোয়াদর শহরের এক প্রত্যক্ষদর্শী আলজাজিরাকে বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হামলা শুরু হয়। প্রথমে দুটি বড় বিস্ফোরণ হয। পরে বিকট শব্দ ও দীর্ঘসময় বিস্ফোরণ ঘটে। গোলাগুলি এক ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক এক্সবার্তায় বলেছেন, যদি কেউ সহিংসতার পথ বেছে নেয় তাহলে তাকে কোনো করুণা করা হবে না। যারা আজ পাকিস্তানের জন্য সাহসের সাথে লড়াই করেছেন তাদের ধন্যবাদ।

এই হামলার দায় ইতিমধ্যে বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সশস্ত্র শাখা মাজিদ ব্রিগেড স্বীকার করেছে। বিএলএ পাকিস্তানের একটি স্বাধীনতকামী সংগঠন। তারা পাকিস্তান থেকে এই প্রদেশটিকে আলাদা করার দাবিতে বহু বছর ধরে লড়াই করে আসছে।

এক বিবৃতিতে বিএলএ বলেছে, ভবনের ভেতরে থাকা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়কে টার্গেট করা হয়েছিল। বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। বিস্তারিত গণমাধ্যমে প্রকাশ করা হবে।

তবে এবারই গোয়াদরে প্রথম হামলা হয়নি। এর আগেও বেশ কয়েক বার হামলা হয়েছে। এই শহরে অনেক চীনা নাগরিক বসবাস করেন। তারা বন্দর নির্মাণে কাজ করছেন।

গত বছরের আগস্টে গোয়াদরে ২৩ চীনা প্রকৌশলীর একটি গাড়ি বহরকে নিশানা করেছিলেন দুই বন্দুকধারী। তবে নিরাপত্তা বাহিনীর হাতে তারা নিহত হয়। সেই হামলার দায়ও স্বীকার করেছে বিএলএ’র মাজিদ ব্রিগেড।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ