শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে যা বললেন স্টারমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভূমিধস জয় নিয়েই প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নতুন প্রধানমন্ত্রী হিসাবে সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে এরইমেধ্যে প্রথম ভাষণও দিয়েছেন তিনি।

লেবার পার্টির এই নেতা বলেছেন, আমাদের দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। রাজনীতিকে জনগণের সেবায় ফিরিয়ে দিয়েছে।

স্টারমার জানিয়েছেন, তাৎক্ষণিকভাবেই পরিবর্তনের কাজ শুরু হবে। ইটের পর ইট গাঁথার মতো করেই দেশ পুনর্গঠনে হাত দেয়ার কথা বলেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্কুল ও সহজলভ্য বাসস্থানের সুবিধা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
তিনি সরকারকে জনগণের সরকারে পরিণত করার ঘোষণাও দিয়েছেন।

বাকিংহাম প্যালেসে রাজার কাছে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগপত্র জমা দেওয়ার পর স্টারমার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়ে ডাউনিং স্ট্রিটে যান।

সেখানে তিনি ভাষণের শুরুতেই দেশের প্রথম ব্রিটিশ-এশীয় প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনাকের অর্জনের কথা তুলে ধরেন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার ২১১টি আসন বেশি পেয়েছে তারা। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ২৫০ আসন হারিয়েছে। ঋষি সুনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে ১২১ আসন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ