রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

সোমবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায় পাক সেনাবাহিনীর গণযোগাযোগ বিভাগ আইএসপিআর।

এতে বলা হয়, আকাশ ও সমুদ্রে ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দেশীয় প্রযুক্তির ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাক নৌ-বাহিনী। দেশীয় এই ক্ষেপণাস্ত্রে সর্বশেষ প্রযুক্তির উন্নত নেভিগেশন সিস্টেম সংযুক্ত করা হয়েছে। রয়েছে স্বয়ংক্রিয়ভাবে দিক ও গতি বদলানোর সক্ষমতা।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার আয়োজনে পাক নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ উর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারেরা উপস্থিত ছিলেন।

এমন সাফল্য বয়ে আনায় বিতর্কিত পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জয়েন্ট অফ স্টাফ কমিটির চেয়ারম্যান সাহির শামশাদ মির্জা সহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ক্ষেপণাস্ত্র প্রকল্পটির সাথে যুক্ত সকলকে অভিনন্দন জানান।

সূত্র: এআরওয়াই নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ