রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিস্ফোরণে আফগানিস্তানের শরণার্থী মন্ত্রী হাক্কানি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। এছাড়াও আরও ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বুধবার (১১ ডিসেম্বর) বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, তালেবানের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলার কারণে বিস্ফোরণটি ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, কাবুলের শরণার্থী মন্ত্রণালয়ে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী প্রত্যাহারের পর হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ