বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয়: নতুন শাসক আল-শারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়া যুদ্ধ করতে করতে ক্লান্ত। দেশটি প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয়। দামেস্কে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার নতুন শাসক আহমেদ আল-শারা (যিনি আল-জোলানি নামে বেশি পরিচিত) এই কথা বলেন। এই সময় তিনি সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ারও আহ্বান জানান।

আল-শারা বলেন, এখন, যা কিছু ঘটে গেছে তার পরে, নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত। কারণ এগুলো ছিল পুরোনো শাসনব্যবস্থার বিরুদ্ধে। ভুক্তভোগী ও নিপীড়ককে একইভাবে বিবেচনা করা উচিত নয়।

দুই সপ্তাহের কম সময়ের মধ্যে বাশার আল-আসাদের সরকারকে উচ্ছেদ করা তড়িৎগতির অভিযানের নেতৃত্ব দেন আল-শারা। তিনি বিদ্রোহী জোটের প্রধান দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতা এবং পূর্বে আবু মোহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত ছিলেন।

তিনি বলেন, এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা উচিত নয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ অনেক দেশ একে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। কারণ শুরুতে আল-কায়েদার একটি শাখা দল হিসেবে এর শুরু হয়। যদিও ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন