রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজার আশ্রয়শিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ফিলিস্তিনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। চিকিৎসকরা জানিয়েছেন, এ হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

চিকিত্সকদের মতে, পশ্চিম খান ইউনিসের একটি মানবিক এলাকা হিসাবে ঘোষিত আল-মাওয়াসির এক তাঁবুতে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলের দাবি অনুযায়ী এটি ফিলিস্তিনিদের জন্য এটি আসলেই ‘নিরাপদ স্থান’ অথবা বসবাস উপযোগী কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ  মানবিক এলাকা বিবেচিত এই শিবিরে ইসরাইল এর আগেও বর্বর হামলা চালিয়েছে।  সম্প্রতি কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলের সেনা অভিযানের তীব্র সমালোচনার পরও, আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না তেল আবিব। বৃহস্পতিবার শরণার্থীশিবিরে নিরীহ বেসামরিক নাগরিকদের উপর এই হামলা তারই সর্বশেষ নজির।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজার যুদ্ধে ইসরাইল ৪৫ হাজার ৫০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার ২.৩ মিলিয়ন লোকের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং ক্ষুদ্র উপকূলীয় এলাকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে  ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ