বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের গুজরাট রাজ্যে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা তিনজনই নিহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রশিক্ষণকালে গুজরাট রাজ্যের পোরবন্দরে একটি মাঠে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) বিধ্বস্ত হয়। খবর হিন্দুস্তান টাইমসের। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে ত্রুটি দেখা দেয় এবং আছড়ে পড়ে। এরপরই এতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে।

এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির আছড়ে পড়ার আগেই ঝাঁপ দেন এক পাইলট। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বরেও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার আরব সাগরে ভেঙে পড়ে। তাতে দুই ক্রুর মৃত্যু হয়। পাইলট নিখোঁজ হন। এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে গুজরাট উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ