রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি আরবে চালকবিহীন ‘রিয়াদ মেট্রো’ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

সৌদি আরবে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘রিয়াদ মেট্রো’ চালু করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি ( আরসিআরসি )।

রয়েল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি।’

প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে রিয়াদ মেট্রো। যাত্রীরা স্টেশনে এসে কিংবা অনলাইনে টিকিট কেটে ট্রেনে উঠতে পারবেন।

জানা যায়, ট্রেনটি মূলত একটি মেট্রোরেল এবং রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য এটি তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনার জন্য ৬ টি লাইন রয়েছে- ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। এসব লাইনের মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো, পরে ১৫ ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়।

 

রিয়াদ মেট্রো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন এবং এর নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে বৃহত্তম। ট্রেনটি নেটওয়ার্কের মোট দৈর্ঘ ১৭৬ কিলোমিটার এবং এই পথে পড়ে মোট ৮৫টি স্টেশন। সবগুলো স্টেশন কভার করে এই ট্রেনটি।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ